Skip to content

নাসিক নির্বাচন দলের প্রার্থীকে জেতাতে বিএনপির সমন্বয় কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥
নিজ দলের প্রার্থীকে জেতাতে ও প্রার্থীর পক্ষে কাজ করতে সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কমিটির প্রধান সমন্বয়ক করে এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে কমিটির অন্যন্যা সদস্যরা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবু এবং দলের অঙ্গ- সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

এর আগে রিজভী বলেন, আমরা প্রত্যাশা করছি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও প্রতিযোগিতামূলক করতে অতীতের সকল অপকর্ম ঢেকে ফেলতে ইসি শেষ সুযোগ গ্রহণ করবেন। তারা দায়িত্ব পালনে নিজেদের ভাবমূর্তি উজ্জল করতে নাসিক নির্বাচনে ভয়ভীতিমুক্ত পরিবেশ বজার রাখতে উদ্যোগ গ্রহণ করবেন এবং দলবাজ প্রশাসনকে সরিয়ে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনবেন।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫