জেলা প্রতিনিধি, কক্সবাজার ॥ কক্সবাজারের উখিয়ার ভালুকিয়াপালং গ্রামের হত দরিদ্র পরিবারের এক যুবতী কন্যাকে একা পেয়ে শ্লীলতাহানি করেছে একই এলাকার কতিপয় অটোরিক্সা চালক। এ ঘটনা নিয়ে গত শালিশী বৈঠকে স্থানীয় ইউ,পি, সদস্য শ্লীলতাহানির দায়ে অভিযুক্তদের তিন হাজার টাকা জরিমানা করেছে।
ভুক্তভোগী যুবতীর পিতা আব্দু সালাম জানান, আমরা গরীব। বেশি বাড়াবাড়ি করলে পরিণতি ভয়াবহের আশংকায় স্থানীয়ভাবে শালিশী বৈঠকের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছি।
পারিবারিক সূত্রে জানা যায়, ভালুকিয়া থিমছড়ি গ্রামের আব্দু রহমানের যুবতী কন্যা মরিয়ম খাতুন (১৭) গত ১৫ আগষ্ট সন্ধ্যায় বোনের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ভালুকিয়া ষ্টেশন থেকে অটোরিক্সা যোগে রওয়ানা হয়। শফিকা জানান, পথিমধ্যে নির্জন স্থানে পৌছলে অটোরিক্সা চালক মো: আলম ও হিজলিয়া গ্রামের কামাল উদ্দিন তাকে টানা হেছড়া করে শ্লীনতার হানির চেষ্টা করে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় ইউ,পি, সদস্য আবুল ফজল শালিশী বৈঠকের মাধ্যমে অভিযুক্তদের তিন হাজার টাকা জরিমানা করার কথা স্বীকার করেছেন।
