স্টাফ রিপোর্টার ॥
আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-লেগুনার সংঘর্ষে এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই জানান, গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বাস দাঁড়িয়ে ছিল। এসময় চৌরাস্তাগামী যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ ৬ জন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬, আহত ৫
আপডেট :December 17, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
