Skip to content

শূন্য থেকে যাত্রা শুরু হয়েছে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: এক সময় দেশের ব্যবসা-বাণিজ্যের নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তার সরকারের শূন্য থেকে যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রা অব্যাহত রয়েছে। ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।

রোববার (০১ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে আমাদের নতুন-নতুন পণ্য উদ্ভাবন করতে হবে। আর সেই পণ্যের বিস্তার ঘটাতে হবে। এই বাণিজ্য মেলা থেকে বিভিন্ন দেশের পণ্যের বিনিময় হবে, মানুষের সঙ্গে ভাব বিনিময় হবে। এতে পণ্য বহুমুখী করার সুযোগ সৃষ্টি হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫