Skip to content

ছেলের মা হলেন জেনেট জ্যাকসন

বিনোদন ডেস্ক ॥
সঙ্গীতশিল্পী জেনেট জ্যাকসন ৫০ বছর বয়সে এসে প্রথম মা হলেন। তিনি ছেলে সন্তান প্রসব করেছেন। এক বিবৃতিতে জেনেটের স্বামী ও কাতারের ব্যবসায়ী ওয়াসিম-আল মানা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

ওয়াসিম বলেন, ‘ইশা-আল মানার আগমনে আমরা খুবই অভিভূত। মা সুস্থ সন্তান প্রসব করেছে এবং স্বাভাবিক বিশ্রাম নিচ্ছে।’

গত বছরের এপ্রিলে জেনেট জ্যাকসন যখন তার উজবেকিস্তান সফর বাতিল করেন, তখন থেকেই অন্তঃসত্তার বিষয়টি ধারণা করা হচ্ছিল।

উল্লেখ্য, ২০১২ সালে জেনেট তৃতীয় স্বামী হিসেবে কাতারি কোটিপতি ওয়াসিম-আল মানাকে বিয়ে করেন। ১৯৮০ সালে তিনি প্রথম বিয়ে করেন সঙ্গীতশিল্পী জেমস ডি বারর্জকে। এরপর জেনেট ১৯৯১ সালে বিয়ে করেন নৃত্যশিল্পী রেনে এলিজোন জুনিয়রকে। এই বিয়ে টিকেছিল ২০০০ সাল পর্যন্ত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫