Skip to content

আদালতে হাসি মুখে ছিলেন তারেক সাঈদ

স্টাফ রিপোর্টার ॥
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার আসামি  র‌্যাব ১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট (চাকরিচ্যুত) কর্নেল তারেক সাঈদ মোহাম্মদকে সকালে যখন  আদালতে আনা হয় হাসি মুখে ছিলেন তিনি। এমনকি যখন এজলাসে ঢোকেন তখনো তার মুখে ছিল হাসি। তবে হাসিমুখে ভেতরে ঢুকলেও আদালতের রায়ে তার ফাঁসির আদেশ হয়েছে। তবে রায়ের পর তাকে অনেকটা বিষন্ন দেখা গেছে। এমনকি তার সঙ্গে  সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এই আদেশ দেন। এই মামলার অন্যতম আসামি তারেক সাঈদ। তবে কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন নূর হোসেন। রায় শুনেই তার চোখে-মুখে ফুটে ওঠে হতাশা। কিছুই বলছিলেন না। ফাসির দন্ড শুনে তার পাশের এক আসামি কাঁদছিলেন। নূর হোসেন তার পিঠে হাত দিয়ে সান্তনা দি”িছলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫