Skip to content

তৃতীয় দিনের মতো আন্দোলন করছে রুয়েট শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥
৩৩ ক্রেডিট বাতিলসহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের আন্দোলন অব্যাহত রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তৃতীয় দিনের মতো সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত ২২ জানুয়ারি ৩ দফা দাবিতে স্মারকলিপি দেন রুয়েটের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দাবি আদায়ে ২৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন উদ্যোগ না নেয়ায় আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫