Skip to content

রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে কক্সবাজারে তিন দেশের রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার ॥
মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করতে কক্সবাজার গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত।

আজ (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উখিয়া উপজেলার কমতোপালগে পৌঁছান তারা।

এর আগে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত মিজ জুলিয়া নিব্লেট, ব্রিটেনের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক ও কানাডার রাষ্ট্রদূত বিনো পিয়েরে লারামি বুধবার দুপুরে কক্সবাজারে এসে পৌঁছান। বুধবার সন্ধ্যায় তারা কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান এ তিন রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেন।

এদিকে গত ২৯ ও ৩০ জানুয়ারি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন কফি আনান কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। ৩১ জানুয়ারি মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধি দল উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫