Skip to content

ঢাকা-জয়দেবপুর রুটে ডেমু ট্রেন উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ঢাকা-জয়দেবপুর ঢাকা রুটে ডেমু ট্রেন উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।
আজ সকাল ১১টায় জয়দেবপুর রেল জংশন চত্বরে উদ্বোধন কালে তিনি বলেন, রেলযাত্রীদের দূর্যোগ দূরীকরণের জন্য বর্তমান সরকার চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানী করেন। আমাদের সরকার প্রধান শেখ হাসিনা যখন রেলের উন্নয়নে কাজ করছেন, তখন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উস্কানিতে আগুন দিয়ে নাশকতা চালিয়ে রেল খাতকে ধ্বংস করছেন। তিনি খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ১০ বছর তিনি রেলের উন্নয়ন করেননি, এখন উন্নয়নের কথা বলছেন। মিথ্যা বলে, বিভ্রান্ত করে জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় যাবার সুযোগ নিতে চাচ্ছেন।
অনুষ্ঠানে রেলওয়ের যুগ্ম সচিব সুনিল চন্দ্র পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসস সদস্য আ ক ম মোজাম্মেল হক এমপি, সংসস সদস্য জাহিদ আহসান রাসেল, জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান, রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী আবু তাহের, শহর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, বাংলাদেশ রেল শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান আকন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫