Skip to content

নতুন করে চাঙ্গা হতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ছে জঙ্গিরা: আইজিপি

স্টাফ রিপোর্টার ॥
বর্তমানে জঙ্গিরা নতুন করে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে এবং এ কারণেই তারা পুলিশের কাছে ধরা পড়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বৃহস্পতিবার রাজধানীর শহিদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, একের পর এক পুলিশের সফল অভিযানে জঙ্গিদের শক্তি অনেক কমে গিয়েছিল। তারা বিদ্ধস্ত অব¯’ায় ছিল। তাদের কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে; যেখানে তা উল্লেখ রয়েছে।

তিনি বলেন, সীতাকুন্ডে পুলিশের চালানো অভিযান ‘অ্যাসল্ট সিক্সটিন’-এ এক মহিলাসহ চারজন জঙ্গি  নিহত হয়েছেন। এছাড়াও দুজন পুলিশ সদস্য আহত অব¯’ায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। অভিযানে জঙ্গি আস্তানা থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আস্তানায় এখনও বিপুল পরিমাণে বিস্ফোরক আছে। ঘটনাস্থলে বর্তমানে সোয়াত, বোমা ডিসপোজাল টিম, পিআইবিসহ আইনর্শঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য টিমও কাজ করছে।

তিনি বলেন, জঙ্গি তৎপরতা কমিয়ে আনার লক্ষে গত ৯ মার্চ থেকে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় তল্লাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি অব্যাহত আছে।

পুলিশ প্রধান আরও বলেন, গ্রেফতারকৃত জঙ্গিদের দেয়া তথ্য অনুযায়ী বুধবার দুটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। প্রথম আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দ্বিতীয় আস্তানায় অভিযানের শুরুতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা। এরপর তাদের আত্মসমর্পণের জন্য সময় দেয়া হয়েছিল। কিন্তু তারা পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে হামলা চালায়। পরে বৃহস্পতিবার ভোর থেকে পুনরায় অভিযান শুরু হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্ব করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫