Skip to content

বিস্ফোরণ ও মারধরের পর একটি কেন্দ্রে ভোট স্থগিত

কুমিল্লা প্রতিনিধি ॥
ককটেল বিস্ফোরণ ও কেন্দ্রে ঢুকে বিএনপির কাউন্সিলর প্রার্থীকে মারধরের পর কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভোট চলাকালে ওই কেন্দ্রের বাইরে তিনটি ককটেল ছোড়া হয়। একটি ককটেল বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এ সময় ১৫ থেকে ২০ জন কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারা শুরু করে। ২১ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী কাজী মাহবুবুর রহমান ও তাঁর এজেন্ট মো. ফরহাদকে মারধর করা হয়। সেখানে ব্যালট পেপার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদ আহম্মেদ জানান, পরিস্থিতির কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

র‌্যাব ১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোস্তাফা কায়জার বলেন, ককটেল বিস্ফোরণের কারণে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

খবর পেয়ে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক কেন্দ্রে গিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫