Skip to content

গাজীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় বাসচাপায় লাকি আক্তার (২৫) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি বরিশালের বাবুগঞ্জ থানার বকশিচর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) বিনয় কুমার সরকার জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস লাকি আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ওই বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যান বলে জানান এসআই বিনয় কুমার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫