Skip to content

মেয়েদের বশে আনার টিপস দিলেন পুনম

বিনোদন ডেস্ক ॥
মেয়েদের বশ করা যে সহজ কথা নয় তা পুরুষমাত্রই ভাল করে জানেন। কিন্তু মজা হল, এর তো কোনও ধরাবাঁধা নিয়মও নেই। এ যেন এক জটিল ধাঁধা। আর তাই মেয়েরাই যদি সে বিষয়ে টিপস দেন, তবে তার থেকে ভাল আর কিছু হয় না। সম্প্রতি সে কাজই করলেন বলিউডের আলোচিত পুনম পাণ্ডে।

নানাসময় বিভিন্ন সমালোচিত কাজের জন্য নেট দুনিয়ায় সকলের নজর কাড়েন পুনম। তবে এবার সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়ে সরব হয়েছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মেয়েদের সিডিউস করার স্পেশাল টিপস।

তার মতে নারীদের সিডিউস করতে পুরুষরা অনেকসময় শরীরী স্পর্শের দিকে ঝোকেন। কিন্তু তার মতে, এর কোনও প্রয়োজন নেই। বরং এরকম হলেই যে পরিস্থিতি বিগড়ে যায় বলে মনে করেন তিনি।

তাহলে কী করতে হবে এমন প্রশ্নের জবাবে পুনম জানান, সবথেকে বড় কথা সেই নারীটিকে পুরুষটি যেন সম্মান করতে শেখেন। এই সময়ে যার বড় অভাব বলেও দাবি পুনমের। অর্থাৎ সম্পর্কের মূলে স্পর্শ নয়, রেসপেক্ট বা পারস্পরিক সম্মানটাই যে বড় কথা এমনটাই বলছেন পুনম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫