Skip to content

এপ্রিলের মধ্যভাগে তীব্র খরা ও কালবৈশাখীর আশঙ্কা

স্টাফ রিপোর্টার ॥
এপ্রিলের মধ্যভাগে সময়ে দেশর বিভিন্ন জায়গায় স্বাভাবিকের চেয়ে খরা ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পাহাড়ি ঢলের কারণে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। ঝড়ো হাওয়ার সম্ভাবনার কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা জারি করা হয়েছে।

বাতাসে হঠাৎ আর্দ্রতা বেড়ে যাওয়ায় গত মাসে সারাদেশে বৃষ্টির পরিমাণ ছিলো স্বাভাবিকের চেয়ে ১৫২ শতাংশ বেশি। পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী বায়ুর সংযোগ ঘটায় বজ্রঝড়সহ বৃষ্টি হয়েছে রাজধানীসহ বিভিন্ন জেলায়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে দেশের মধ্যাঞ্চলসহ বেশকিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে গরমও পড়তে শুরু করেছে। চলতি বছরের সর্বো”চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সোমবার রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। খরার পাশাপাশি চলতি মাসের মধ্যভাগে ভারী বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

১৯৮০ সালের পর চলতি বছরই সবচেয়ে বেশি উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। গরমের পাশাপাশি ঝড়-বৃষ্টির ধকলও বেশি সইতে হতে পারে দেশবাসীকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫