Skip to content

বায়ার্নকে হারিয়ে হফেনহেইমের ইতিহাস

স্পোর্টস ডেস্ক ॥

বায়ার্ন মিউনিখকে প্রথমবারের মতো হারিয়ে ইতিহাস গড়েছে হফেনহেইম। ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় তারা। এর মধ্য দিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বাভারিয়ানদের টানা ২০ ম্যাচে অপরাজেয় থাকার দৌড় থামলো।

বায়ার্নের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ভাগ্যটাও হফেনহেইমের পক্ষে ছিল! ১৮ বার গোলের প্রচেষ্টা করেও জালের দেখা পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা। রোবেন-রিবেরি-লেভানডফস্কিদের চোখেমুখে হাহাকারই ফুটে ওঠে। ম্যাচের ২১ মিনিটে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোল উপহার দেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড আন্দ্রেজ ক্রামারিক।

এ মৌসুমে হোম ম্যাচেও হফেনহেইমকে হারাতে পারেনি বায়ার্ন। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গত বছরের নভেম্বরে প্রথম দেখায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। এবার শক্তিশালী বায়ার্নকে হারিয়ে টানা সাত ম্যাচে অপরাজেয় হফেনহেইম।

পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানেই হফেনহেইম। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫১। হ্যাম্বারকে ৩-০ গোলে হারানো বুরুশিয়া ডর্টমুন্ড হফেনহেইমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে (৫০)। এক ম্যাচ হাতে রেখে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আরবি লেইপজিগ। মৌসুমের দ্বিতীয় হারের স্বাদ পেলেও ১৩ পয়েন্টের ব্যবধানে টানা পঞ্চম লিগ শিরোপার পথে ছুটছে বায়ার্ন (২৭ ম্যাচে ৬৫)।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫