Skip to content

ওমানের মাসকাটে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

বাংলাভূমি ডেস্ক ॥
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকাটে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের তিন জনের বাড়িই লক্ষ্মীপুরের কমলনগরে বলে জানা যায়।

মঙ্গলবার রাত ১০টার দিকে মাসকাটের সালালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার সাহাব উদ্দিন খলিফার ছেলে মো. মাসুদ আলম (৩০) ও মো. জুয়েল রানা (২৫) এবং উপজেলার পার্শ্ববর্তী চর মার্টিন গ্রামের আলী হায়দারের ছেলে জসিম উদ্দিন।

নিহত মাসুদ আলম ও জুয়েল রানার দাদা তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক মাহফুজুল হক তার নাতিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫