Skip to content

চ্যারিটেবল মামলার কার্যক্রম ১৮ মে পর্যন্ত মুলতবি

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের বিষয়ে শুনানি ১৮ মে পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।

খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। তিনি বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন। তবে তা নাকচ করে দিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন বিচারক।

অর্থ আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। এ মামলায় অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫