Skip to content

রাজধানীজুড়ে বাসের কৃত্রিম সংকট!

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সরকারি সিদ্ধান্তকে নগরবাসীর কাছে দুঃসহ করে তুলতে সড়কে বাসের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন মালিকরা। স্বাভাবিকের তুলনায় সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর রাজপথে কম সংখ্যক বাস নামিয়েছেন তারা। তাই সিটিং সার্ভিস বন্ধের দ্বিতীয় দিনও প্রথম দিনের মতোই  দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

রাজধানীর শ্যওড়াপাড়ার থেকে গুলশান-১ যাওয়ার জন্যে বাসের অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী রবিন। তিনি বলেন, সাধারণত প্রতি ১০ বা ২০ মিনিট পর পর বিহঙ্গ কোম্পানির একটি বাস আসে। কিন্তু আজ আধ ঘণ্টাতেও বাস নেই।

রাজধানীর শ্যামলী বাস স্ট্যান্ডে সকাল সাড়ে নয়টাতেও দেখা গেলো, বাসের জন্য অপেক্ষমান মানুষের ভিড়।বাস কম রাজধানীর রাস্তায়। ছবি: নয়ন

সোহেল, তারিকুল ইসলাম, সিমা প্রমুখের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে গাবতলী থেকে সদরঘাটের ৮ নং বাস পর্যন্ত অন্যদিনের তুলনায় কম। অথচ ৮ নং এবং ৭ নং বাস সবসময়ই লোকাল। পরিবহন মালিকরা যাত্রীদের যন্ত্রণা দিতেই বাসের সংকট তৈরি করেছে বলে মনে করছেন তারা।
মিরপুর ১০ থেকে উত্তরা রুটের বাস জাবালে নূরের চালক কাশেম বলেন, এ ধরনের কোন কিছু ঘটেনি। বাস আগের মতোই আছে। সিটিং বাস না থাকায় যাত্রীদের উঠতে সমস্যা হচ্ছে।

তবে ঠিকানা, বিকাশ, ভিআইপি ২৭, বিহঙ্গ, তেতুলিয়া বাসে চলাচলকারী একাধিক যাত্রী ও চালক এবং কন্ডাকটরের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল থেকেই বাসের সংখ্যা কম। তবে যার যার কোম্পানির সঠিক বাসের হিসাব দিতে পারেননি তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫