Skip to content

নাইজেরিয়ার মানববর্জ্যে চালিত জেনারেটর

মূলত মানবমূত্র থেকে তৈরি হবে এই বিদ্যুৎ। এই প্রযুক্তিতে এক লিটার মূত্র বা ইউরিন থেকে প্রায় ছয় ঘণ্টা একটি বাতি জ্বালানো যাবে।  নাইজেরিয়ার রাজধানী লাগোসের বিজ্ঞান মেলায় ১৪ বছর বয়সী তিন কিশোরী দৌরা আইনা আদেবোলা, আকিন্দালে আবিওলা, ফালেকে ওলুয়াতৌইন এবং ১৫ বছর বয়সী বেল্লো এনিওলো মূত্র থেকে জেনারেটর চালানোর এই প্রকল্প জমা দেয়।  সঙ্গে সঙ্গে এই প্রকল্প দেশে বিদেশে অনেকের নজর কাড়ে।

যন্ত্রটির জন্য ইউরিন একটা ইলেকট্রিক সেলের মধ্যে রাখা হবে। সেখানে হাইড্রোজেন আলাদা হয়ে যাবে। এরপর এক ফিল্টারের মাধ্যমে তা পরিশোধন করা হবে এবং একটি সিলিন্ডারের মধ্যে জমা হবে তা। এরপর তা তরল সোডিয়াম বোরেটের মধ্য দিয়ে চালিয়ে আরেকটি সিলিন্ডারে জমা করা হবে, যা হাইড্রোজেন গ্যাস থেকে বাষ্পীয় অংশ শোষণ করে নেবে। এরপর হাইড্রোজেন গ্যাস দিয়ে জেনারেটর চালানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫