Skip to content

আযান নিয়ে বিতর্কীত মন্তব্য, সংবাদ সম্মেলন করলেন সোনু নিগাম

বিনোদন ডেস্ক ॥

মুসলিম ধর্মের আজান সম্পর্কে বিতর্কিত টুইটের পর টানা দুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে বিতর্কের পর সোনু নিগাম এবার সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আজান গুরুত্বপূর্ণ, লাউডস্পিকার নয়। আরতি গুরুত্বপূর্ণ, লাউডস্পিকার নয়।’ এই বক্তব্যের মাধ্যমে সোনু নিগাম নিজের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির বিষয়টি তুলে ধরেন।

এদিকে সংবাদ সম্মেলনের কিছু সময় পর তিনি তাঁর মাথার চুল কামিয়ে ফেলেন। কলকাতার এক মুসলিম ইমাম তাঁর মাথার চুল কামিয়ে ফেলানোর বিনিময়ে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ফতোয়া দেন। এই ফতোয়ার প্রতিক্রিয়ায় তিনি প্রতিবাদ হিসেবে নিজেই নিজের মাথার চুল কামিয়ে ফেলেন। মাথার চুল কামিয়ে ফেলা সম্পর্কে সোনু বলেন,‘দয়া করে এটিকে কেউ চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবেন না। এখানে কোনো বিদ্বেষ নেই। আমার মুসলিম ভাই আমার মাথা মুড়ানোর কথা বলেছেন।’

সোনু নিগাম সংবাদ সম্মেলনে আত্মপক্ষ সমর্থন করে আরো বলেন,‘সবার মতামত দেওয়ার অধিকার আছে এবং আমি শুধু লাউডস্পিকারের কথা বলেছি। আমি সামাজিক বিষয় নিয়ে বলেছি, কোনো ধর্ম নিয়ে নয়। আমি মসজিদ, মন্দিরের জন্য বলেছি। কেন এটি তীর্যকভাবে বোঝানো হবে?’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫