Skip to content

এবার বল হাতে ৫ উইকেট আল আমিনের

স্পোর্টস ডেস্ক ॥

খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে আগের ম্যাচেই হাঁকিয়েছিলেন দারুণ এক সেঞ্চুরি। ব্যাট হাতে ঝলক তার প্রায় নিয়মিতই। তবে শুক্রবার ফতুল্লায় বল হাতেও ঝলক দেখালেন আল আমিন জুনিয়র। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়ে একাই ৫ উইকেট তুলে নিলেন প্রাইম ব্যাংকের এ অলরাউন্ডার।

শুরুতে দুই উইকেট হারালেও আফগানিস্তান রিক্রুট রহমত শাহকে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। তবে বৃষ্টির পর বল হাতে নিয়েই জ্বলে ওঠেন আল আমিন। তার ঘূর্ণি বোলিংয়ে হাফ সেঞ্চুরির ৪ রান আগে ফিরে যান তামিম। এরপর রহমত শাহকেও তুলে নিয়ে মোহামেডানকে চাপে ফেলে দেন তিনি।

তবে তামিম-রহমতকে তুলে নিয়েও সন্তুষ্ট হননি আল আমিন। এরপর রকিবুল হাসান, নাজমুল মিলন ও মেহেদী হাসান মিরাজকেও তুলে নেন এ তরুণ। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়ায় ৬-০-২৫-৫। আর তার বোলিং তোপে এদিন মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় মোহামেডান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫