Skip to content

বিনামূল্যে খাবার পাবে ৬৩ হাজার প্রাথমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার ॥
শিশুদের বিদ্যালয়মুখী করতে স্কুল ফিডিং কর্মসূচী হাতে নিয়েছে সরকার। কর্মসূচীর অংশ হিসেবে ৬৩ হাজার প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে খাবার দেয়া হবে। এরইমধ্যে নীতিমালাও চূড়ান্ত হয়েছে। পরিবর্তন আনা হচ্ছে অবকাঠামোগত দিকেও।

প্রাথমিক শিক্ষায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া সত্বেও ঝড়ে পড়ছে শতকার ১৭ শতাংশ শিক্ষার্থী। তবে গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী প্রাথমিকে ঝরে পড়ার শিশু শিক্ষার্থীর হার ২০ শতাংশেরও বেশি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংকট কাটিয়ে উঠতে স্কুল ফিডিং কর্মসূচি নিচ্ছে। এ কর্মসূচীদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগে আশার আলো দেখছেন শিক্ষাবিদেরাও। পাশাপাশি দিচ্ছেন সার্বক্ষণিক নজরদারির পরামর্শ।

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৩ হাজার ৬০১টি। আর এতে পড়াশোনা করছেন দুই কোটি ২০ লাখ শিক্ষার্থী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫