Skip to content

ঝিনাইদহের লেবুতলার সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়োবাড়ীয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানা শরাফত মন্ডলের বাড়ী ঘিরে রেখেছে পুলিশ।

সোমবার যে কোন সময় অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাড়িটি থেকে রোববার ৮টি বোমা, একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে শামীম হোসেন নামে একজনকে। গ্রেপ্তারকৃত শামীম হোসেন বাড়ীর মালিক মৃত শরাফত হোসেনের ছেলে।

খুলনা রেঞ্জ ডিআইজি জানান, রাতে মহেশপুরের বজরাপুরে ‘অপারেশন সাবটাইল স্পিল্ট’ শেষ হয়েছে। সোমবার সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় আবারো অভিযান শুরু হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫