স্টাফ রিপোর্টার ॥
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের আরো একবার ক্ষমতায় আসা দরকার।
বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের আটি ভাওয়াল স্কুলের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে, সেজন্য তাদেরকে বেশি করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
ধর্মান্ধ ও সাম্প্রদায়িক শক্তিকে ঘৃণা করতে হবে। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের ঘৃণা করতে হবে। আপনার সন্তানরা আপনার শিক্ষার্থীরা যাতে মানুষ হয় তার চেষ্টা আপনাদের করতে হবে। ভূমিদস্যুতা নদী দখলবাজদের প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আরেকবার শেখ হাসিনার সরকার প্রয়োজন বলেও বক্তব্য রাখেন মন্ত্রী।
