Skip to content

ঝড়বৃষ্টি হতে পারে আজও

স্টাফ রিপোর্টার ॥
রাজধানী ঢাকার ওপর দিয়ে গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঝড় বৃষ্টি বয়ে গেছে। সেই সঙ্গে ছিলো মুহুর্মুহু বজ্রপাতের শব্দ। অনেক এলাকায় শিলাবৃষ্টিও দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকাতে বৃষ্টি হয়েছে ৯০ মিলিমিটার।

কেবল ঢাকা নয়। চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই ঝড় ও বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ, রংপুর, বরিশাল, খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হবে।

গতকাল খুলনায় ৯, রাজশাহীতে ২৬, সিলেটে ৩১, রংপুরে ৩, চট্টগ্রামে ২৫ ও কুমিল্লায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা বেশি ছিল। ঢাকার পাশের জেলা টাঙ্গাইলে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফরিদপুরে ৫৭, মাদারীপুরে ৪৪, গোপালগঞ্জে ৩৮, সন্দ্বীপে ৪১ ও চাঁদপুরে ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আজ ও আগামীকাল বুধবারও বৃষ্টি থাকবে। পশ্চিমা লঘুচাপের কারণে বারবার বৃষ্টি হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫