Skip to content

ফসলহানি নিয়ে ডাহা মিথ্যাচার করছে খাদ্যমন্ত্রী: রিজভী

স্টাফ রিপোর্টার ॥

দেশের অস্থিতিশীল চালের দাম নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ডাহা মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ফসলহানি নিয়ে খাদ্যমন্ত্রী যে পরিসংখ্যান দিয়েছেন তার বাস্তবতার মোটেও মিল নেই। হাওর এলাকায় প্রায় সম্পূর্ণ ফসল বিনষ্ট হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যের উপর দোষ চাপিয়ে ডাহা মিথ্যা কথা বলে রক্ষা পেতে চাইছেন। কিন্তু এখানে রক্ষা পাওয়ার আর সুযোগ নেই।

স্বদেশ প্রত্যাবর্তন দিবেসে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জিয়াউর রহমান যদি বাঁধা দিত তবে দেশে আসলেন কিভাবে? কারণ ঐ সময় তো জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন। বরং আপনি আসার ১৩ দিনের মাথায় জিয়াউর রহমান হত্যাকান্ডের শিকার হয়। অন্যকে দোষ দিয়ে লাভ নেই। আপনার চারপাশের যারা আছে তাদের থেকে সতর্ক থাকুন এবং গণতন্ত্রের মুক্তি দিন বলেও মন্তব্য করেছেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলুকে কারাগারে পাঠানো নিয়ে রিজভী বলেন, সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির আরেকটি বর্ধিত প্রকাশ এটি। স্বেচ্ছাচার ও দুর্নীতির চাপে গণতন্ত্র ও বহুত্ত্ববাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সরকার জনরোষকে আটকানোর জন্য বিএনপির নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারাগারে আটকিয়ে রাখছে। বরকত উল্লাহ বুলুকে আটক সেই অশুভ পরিকল্পনারই অংশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫