Skip to content

গাজীপুরে ৮ বছরের শিশু ধর্ষিত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর খরতৈল এলাকায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকাদার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুর মা স্থানীয় একটি গার্মেন্ট কারখানায় ঝাড়ুদারের কাজ করে। বাবা রিকশাচালক।

বৃহস্পতিবার সকালে শিশু কন্যাকে বাসায় রেখে তারা কাজে যান। এসময় ওই ভাড়া বাসার অপর ভাড়াটিয়া মাহফুজ (১৭) শিশুটিকে ডেকে তার ঘরে নেয়। একপর্যায়ে মুখে রুমাল চেপে ধরে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন আসার আগেই ওই ধর্ষক পালিয়ে যায়। পরে এলাকাবাসী আশেপাশে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এদিকে খবর পেয়ে মেয়েটির মা ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেখে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫