Skip to content

বুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর রামপুরা থানার একটি নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ নির্দেশ দেন।

এর আগে আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা মহানগর হাকিমের আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদীন মেজবার মাধ্যমে ৩১ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বুলু।

বুলুর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদীন মেজবা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, রাজধানীর বিভিন্ন থানার ৩১টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন বুলু।

উল্লেখ্য, ২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫