Skip to content

মেয়ের সঙ্গে ঐশ্বরিয়ার ছবি ভাইরাল

নোদন ডেস্ক ॥

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কান উৎসব মাত করেছেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রায়। তবে এবার ৪৩ বছর বয়সী সাবেক এ বিশ্বসুন্দরীর সঙ্গে কানের অন্যতম আকর্ষণ ছিল ঐশ্বরিয়ার ৫ বছর বয়সী মেয়ে আরাধ্য।

২০১২ সালেই প্রথমবার মায়ের সঙ্গে কানে আসা আরাধ্য বচ্চনের। এরপর থেকে নিয়মিত মায়ের সঙ্গে কানে আসছে বচ্চন পরিবারের এই উত্তরাধিকার।

তবে অভিষেক-ঐশ্বরিয়া তারকা দম্পতির সন্তান আরাধ্য যেন এবারের কানে হয়ে উঠেছিল তারকা।

বিশ্বখ্যাত ফরাসি প্রসাধনী পণ্য প্রতিষ্ঠান ল’রিয়েলে প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে কান চলচ্চিত্র উৎসবে এবার বিভিন্ন ইভেন্টে দেখা গেছে ঐশ্বরিয়াকে। এসবের প্রায় প্রতিটি সময়েই মায়ের সঙ্গে ছিল তারকা শিশু আরাধ্য।

মেয়ে আরাধ্যের সঙ্গে তোলা ঐশ্বরিয়ার ছবি ও ল’রিয়েল প্যারিসের করা মা-মেয়ের একটি ভিডিও নিয়ে উত্তাল এখন সামাজিক যোগাযোগমাধ্যম, এমনকি গণমাধ্যমও।

রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে ফরাসি শহর কানে মেয়ের সঙ্গে দারুণ মুহূর্ত কাটানো ঐশ্বরিয়ার কিছু ছবি ও একটি ভিডিও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫