Skip to content

করনের জন্মদিনে অদ্ভূতভাবে অনুপস্থিত কারিনা

বিনোদন ডেস্ক ॥
বলিউডের বিখ্যাত পরিচালক-প্রযোজক করন জোহরের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন তারকারা। অথচ ওই পার্টিতে খুব অদ্ভূতভাবে অনুপস্থিত ছিলেন কারিনা কাপুর খান। যেহেতু করনের খুবই ঘনিষ্ঠ কারিনা। আর তাইতো সেই নিয়ে শুরু হয়ে যায় নানান জল্পনা।

নিন্দুকেরা বলছেন দুই বন্ধুর মধ্যে কোনো ব্যক্তিগত বিষয়ে ঝামেলা হয়েছে। তাই সেদিনের পার্টিতে যাননি কারিনা। তবে তথ্যটি সঠিক ছিল না।

তবে কারিনার সেদিনের অনুপস্থিতির কারণ হিসেবে জানা গেছে, সম্প্রতি নিজের প্রেগন্যান্সি পরবর্তী ছবি ‘ভির দি ওয়েডিং’র জন্য সমস্ত মেদ ঝড়িয়ে ফের আগেরচেহারায় ফিরতে তৎপর এ অভিনেত্রী। আর সেই চেষ্টায় সফল হতে প্রচুর সময় দিচ্ছেন জিমে গিয়ে।

সেই কসরতের জেরেই জন্মদিনের দিন অসুস্থ হয়ে পড়েছিলেন কারিনা। তাই ঘনিষ্ঠ বন্ধুর পার্টিতে থাকতে পারেননি নায়িকা। তবে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করতে পরে অবশ্য করনের বাড়ি গিয়ে দেখা করে আসেন কারিনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫