Skip to content

সরকার ভ্যাটকে ভোটের দিকে নেওয়ার চেষ্টা করছে : আলাল

বাংলাভূমি ডেস্ক ॥
আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তাবিত বাজেট নিয়ে ভ্যাট এবং ভোটের, যে একটি রশি টানাটানি চলছে। এখানে বর্তমান প্রধানমন্ত্রী নিজের হাতে কিছু রেখে দিয়েছেন। যার মাধ্যমে শেষ দিকে তিনি একটা চমক দিবেন এবং যে চমকটার মাধ্যমেই এই ভ্যাটকে ভোটের দিকে নেওয়ার একটা চেষ্টা করতে পারেন বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

চ্যানেল-২৪ টিভির ‘মুক্তবাক’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, এটা হতে পারে যে কোন সেক্টর নিয়ে অথবা কয়েকটি সেক্টর মিলিয়ে। তার পরেও এবারের বিতর্কিত বাজেট কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয় এবং দেখার অপেক্ষায়।

কারণ হিসেবে তিনি বলেন, ব্যাংকের লাইন্সেগুলো গণহারে আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারাই পাচ্ছে। যার ফলে ইতমধ্যে অনেক ব্যাংক বসে গেছে। এমনকি আওয়ামী লীগ নেতাদের ৫শ’ কোটি টাকা খেলাফি ঋণ মাফ করা হয়েছে। যার ফলে খেলাফি ঋণের সংখ্যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায় গেছে। সর্বোচ্চ পর্যায় গেছে ব্যাংক থেকে টাকা পাচারের পরিমাণও।

মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যাংকের ছাতারমত এত ব্যাংক হয়েছে যেটা শুধু আওয়ামী লীগের আমলেই সম্ভব হয়েছে। বিএনপি শেষ দিকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে ৫/৬ টি প্রস্তাব ছিল সেটি তখনকার অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব সেটা গ্রহণ করেনি। সে বলেছিলেন, আমাদের দেশের এই অর্থনীতি বাজারে এত ব্যাংকের প্রয়োজন নেই।

তিনি বলেন, এখন ইউনিয়ন ব্যাংক থেকে শুরু করে অনেক ব্যাংকই বসে গেছে। অথচ তাদেরকেই আবার প্রনোদনা দেওয়ার জন্য অর্থমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন যে, তাদেরকে যোগান দিবেন আবার তাদের কাছ থেকে টাকাও নিবেন। এই যে বিপরীতমুখী চিত্র এই সকল জায়গাগুলোতে হয়তো কিছু চমকের কথা প্রধানমন্ত্রীর বলে এই ভ্যাটকে ভোটের দিকে নেওয়ার একটা চেষ্টা করতে পারেন বলে আমার মনে হচ্ছে।

তিনি আরও বলেন, এছাড়াও আরও অনেক কিছু অপ্রকাশিত কিছু বিষয় থেকেই যাচ্ছে। যেমন গত বছর বাজেটের পরেও আমরা দেখেছি যে, প্রধানমন্ত্রীর অফিসের আপ্যায়ন ব্যায় কয়েক শতগুণ বৃদ্ধি পেয়েছে। এবারেও ঠিক তাই দেখব বলে মনে হচ্ছে। যদিও এবারের বাজেটে আমরা কোনো সুনির্দিষ্ট কর্মসংস্থানের ব্যবস্থা দেখছি না। আমাদের সময়.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫