Skip to content

খালেদা জিয়ার শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥

নিম্নচাপের প্রভাবে কয়েক দিনের টানা প্রবল বৃষ্টিতে পাহাড় ধ্বসে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্রগ্রামের বিভিন্ন স্থানে সেনা কর্মকর্তা ও সৈনিকসহ বেশকিছু সংখ্যক মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় চেয়ারপারসন বলেন, রাঙ্গামাটি, বান্দরবান ও চট্রগ্রামে বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসে সেনা কর্মকর্তা ও সৈনিকসহ বেশকিছু সংখ্যক মানুষেরপ্রাণহানিতে দেশবাসীর ন্যায় আমিও ব্যথিত ও শোকাহত হয়েছি। ভারী বর্ষণের ফলে পাহাড় ধ্বসে, ঝড়ে গাছ পড়ে এই সকল মানুষের অকাল মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর-এর প্রাক্কালে প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মৃত্যু তাদের পরিবারে এক গভীর বেদনাঘন পরিবেশ সৃষ্টি করেছে। প্রাণহানীতে নিহত ব্যক্তিদের পরিবারের শোকাচ্ছন্ন সকল সদস্যের সাথে আমিও সমব্যাথি। নিহত পরিবারের সকলে যাতে অসীম ধৈর্য্যসহকারে এই শোক কাটিয়ে উঠতে পারে আমি মহান আল-াহর কাছে সেই মোনাজাতই করছি। এ সময় তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫