Skip to content

ধর্ম পাল্টাতে বাধ্য করায় পাকিস্তান ছাড়ছেন হিন্দুরা

আন্তর্জাতিক ডেস্ক ॥
জন্মলগ্নে পাকিস্তানে হিন্দু ছিল ২৩ শতাংশ। যত সময় গড়িয়েছে তা তো বাড়েইনি বরং কমেছে মারাত্মক হারে। ২০১৭ সালে তা দাঁড়িয়েছে মোটে ৬ শতাংশ। জোর করে ধর্মান্তরকরণের জেরেই দলে দলে পাকিস্তান ছাড়ছেন সংখ্যালঘু হিন্দুরা।

ধর্মের ভিত্তিতে দেশভাগ হলেও প্রথম প্রতিশ্রুতি অবশ্য অন্যরকমই ছিল। বলা হয়েছিল, পাকিস্তানে সব ধর্মের মানুষই তাদের ধর্মাচরণের সমান অধিকার পাবেন। অক্ষুন্ন থাকবে হিন্দুদের মৌলিক অধিকার। স্বসম্মানেই সে দেশে থাকতে পারবেন তারা। কিন্তু বাস্তব বলছে, পরে সেই প্রতিশ্রুতি তো রাখা হয়ইনি, বরং তা উড়িয়ে দেওয়া হয়েছে প্রতি পদে পদে। বেড়েছে জোর করে ধর্মান্তরকরণের ঘটনা। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, গত কয়েক দশকে পাকিস্তান ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছেন সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা।

ধর্মের চাপ তো আছেই, তার উপর আছে অত্যাচার ও নির্যাতন। পাকিস্তান ছাড়তে বাধ্য করার জন্য সংখ্যালঘু হিন্দু মহিলাদের উপর চলেছে ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা। হয় অন্য ধর্ম গ্রহণ, নয় এই নির্যাতনের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে হিন্দুদের। এমনকী ব্যবসায়ীদের অপহরণ করে বসবাস ওঠানোও হরহামেশাই ঘটছে পাকিস্তান। হিন্দুদের ধর্মাচরণ বা গুরুকে পূজা করা নিয়ে চলে ঠাট্টা-তামাশা। তাতে হিন্দুদের ধর্মীয় বোধেই আঘাত লাগে। যদিও তা নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই সংখ্যাগুরু মুসলমানের। ফলত হিন্দুরা দেশ ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছে। এবং তা এমন মাত্রায় পৌঁছেছে যে পাকিস্তানে হিন্দুদের সংখ্যা কমেছে মারাত্মকভাবে। আগে দেশের প্রায় সব জায়গাতেই হিন্দুদের দেখা মিলত। কিš‘ এখন সিন্ধ প্রদেশ ও গুটিকয় জায়গা ছাড়া সে দেশে হিন্দুদের দেখা মেলাই ভার।

পরিসংখ্যান জানাচ্ছে, সিন্ধু প্রদেশে প্রতি বছর প্রায় ১ হাজার মহিলাকে জোর করে ইসলাম গ্রহণ করানো হয়। প্রতি মাসে প্রায় ২০ জন মহিলা বিশেষত তরুণীরা এর শিকার হন। প্রশাসনের তরফ থেকেও এ ব্যাপারে কোনও সাহায্য করা হয় না। তার ওপর আছে শরিয়তি আইনের নামে অত্যাচার ও নির্যাতন। এর জেরে প্রতি বছর প্রায় ৫ হাজার হিন্দু পাকিস্তান ছেড়ে ভারতেই আশ্রয় নিচ্ছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫