Skip to content

৪৫ বছর বয়স, এখনও বিয়ে হয়নি, কারণ জানালেন এই অভিনেত্রী!

বিনোদন ডেস্ক ॥

৪৫ বছর বয়স হয়ে গেল বলিউড অভিনেত্রী টাবুর। বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী অবশ্য এখনও অবিবাহিতা। কিন্তু কেন এখনও বিয়ে করেননি তিনি এমন প্রশ্নের জবাবে টাবু জানালেন, তার বিয়ে না হওয়ার জন্য নাকি দায়ী অজয় দেবগন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে টাবু বলেন, ‘অজয়কে আমি ২৫ বছর ধরে চিনি। ও আমার দূরের সম্পর্কের ভাই সমীর আর্যের বন্ধু এবং প্রতিবেশী ছিল। যখন আমার বয়স কম ছিল, তখন থেকেই অজয় এবং সমীর আমার ওপরে কড়া নজর রাখত। কোনও ছেলে আমার সঙ্গে কথা বললেই তাকে ধরে পিটিয়ে দিত। তারা দু’জনই একেবারে গুণ্ডা ছিল।’

পুরোটাই মজার ছলে বলেছেন টাবু। এই নায়িকা আরও জানিয়েছেন, মাঝেমধ্যেই তার জন্য সুপাত্রের খোঁজ করার জন্য অজয়কে বলেন তিনি। সর্বশেষে টাবু বলেন, যা বললাম পুরোটাই মজাচ্ছলে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫