Skip to content

মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে জার্মানি

স্পোর্টস ডেস্ক ॥
কনফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালে উঠার লড়াইয়ে মেক্সিকো ৪-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ফাইনালে উঠে।তবে সব দিক দিয়ে শক্তির বিচারে এগিয়ে ছিলো জার্মানি।শুরুতে দুই গোলে এগিয়ে যাওয়া জার্মানি শেষ পর্যন্ত অনায়াসে জিতে কনফেডারেশন্স কাপের ফাইনালে উঠে গেছে।

বৃহস্পতিবার সোচিতে দ্বিতীয় সেমি-ফাইনালে কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকোর মুখোমিুখি হয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফাইনালে উঠলো তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

লিওন গোরেৎসকার জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে জার্মানির তৃতীয় গোলটি করেন টিমো ভেরনার। শেষদিকে মার্কো ফাবিয়ান একটি গোল শোধ করলেও খানিক পরেই ব্যবধান আগের অবস্থায় নিয়ে যান আমিন ইয়োনেস।

আগামী রোববার বিশ্বকাপের ‘মহড়ার’ ফাইনালে চিলির বিপক্ষে খেলবে ইওয়াখিম লুভের দল। প্রথম সেমি-ফাইনালে ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে ফাইনালে ওঠে কোপা আমেরিকায় টানা দুবারের শিরোপাজয়ীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫