Skip to content

ফ্রান্সে মসজিদ থেকে ফেরার পথে গুলিতে আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক ॥

ফ্রান্সে মসজিদের বাইরে গোলাগুলির ঘটনায় আটজন আহত হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের একটি মসজিদে ওই হামলার ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

রোববার স্থানীয় রাতে আভিংগনের আররাহমা মসজিদ থেকে ফেরার পথে মুসল্লিদের ওপর দুই সন্দেহভাজন বন্দুকধারী হামলা চালায়।

সন্দেহভাজন ওই দুই ব্যক্তির কাছে একটি হ্যান্ডগান এবং একটি শটগান ছিল। তারা মসজিদের বাইরে লোকজনকে লক্ষ্য করে ফাকা গুলি ছোড়ে।

পুলিশ জানিয়েছে, তারা এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে না। গোলাগুলির ঘটনায় মসজিদের বাইরে চারজন এবং একটি সাত বছরের শিশুসহ একই পরিবারের আরো চারজন আহত হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫