Skip to content

উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই ভাভরিঙ্কার বিদায়

স্পোর্টস ডেস্ক ॥

অঘটন দিয়ে শুরু হল উইম্বলডন। প্রথম দিনই বিদায় নিয়েছেন সুইজারল্যান্ডের তারকা স্ট্যান ভাভরিঙ্কা। রাশিয়ার ডানিল মেদভেদেভ প্রথম রাউন্ডে তিনবারের গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস চ্যাম্পিয়ন ভাভরিঙ্কাকে ৬-৪,৩-৬,৬-৪ এবং ৬-১ সেটে হারান।

উইম্বলডনে প্রথমবার এসে দুর্দান্ত শুরু করে প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন মেদভেদেভ। পরের সেটে ভাভরিঙ্কা ফিরে এলেও শেষ দুই সেট জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ২১ বছর বয়সী এই তারকা।

এদিকে প্রথম দিন সহজ জয় পেয়েছেন অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল, কেই নিশিকোরি। জাপানের নিশিকোরি মাত্র ৭২ মিনিটে ৬-২, ৬-২ ও ৬-০ গেমে হারিয়েছেন মার্কো চেচহিনাটোকে। অ্যান্ডি মারে ৬-১, ৬-৪ ও ৬-২ হারিয়েছেন অ্যালেক্সজেন্টার বুবলিককে। আর স্পেনের তারকা নাদাল ৬-১, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার জন মিলিমানকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫