Skip to content

আইএসের তহবিলে অর্থ যোগানের অভিযোগে ভারতের গ্রেফতার হলো এক ব্যক্তি

আন্তর্ঝাতিক ডেস্ক ॥
পাঁচ মাস আগে ভারতের রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গার্ডস জঙ্গি সংগঠন আইএসআইএস-কে অর্থ যোগানের অভিযোগে তামিলনাড়ুর মাইলাপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। এই ঘটনার পর গত সোমবার রাতে চেন্নাইয়ের কোন্ডিথোপ থেকে একই অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজস্থান পুলিশেরই স্পেশ্যাল গার্ডস।

ধৃতের নাম হারুন রশিদ। বার্মা বাজারের একটি মোবাইল দোকানের মালিক বিদেশে আইএসআইএস জঙ্গিদের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ রুপিপাঠিয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। গতকাল সকালে পুলিশ ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বিমানে করে জয়পুরে নিয়ে গিয়েছে।

গত ফেব্রুয়ারিতে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মাইলাপুরের বাসিন্দা ৪০ বৎসরের মহম্মদ ইকবালকে। সে তিনবার আইএসের তহবিলে টাকা পাঠিয়েছিল বলে অভিযোগ। অর্থ লেনদেনের সূত্রে তার হদিশ মেলে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫