Skip to content

ফের জঙ্গি আস্তানার সন্ধানে চলছে অভিযান

বাংলাভূমি ডেস্ক ॥

জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদী বেষ্টিত চরগুলোতে অভিযান চালাচ্ছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় এ অভিযান শুরু হয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের নেতৃত্বে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা এতে অংশ নেয় । যমুনা নদী বেষ্টিত ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নসহ আশপাশের চর গুলোতে আইনশৃংঙ্খলা বাহিনীর এই অভিযান এখনও অব্যাহত রয়েছে।

এর আগে গতকাল গাইবান্ধা সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদ বেষ্টিত কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের বিভিন্ন চরে অভিযান পরিচালনা করে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এসময় এক ডাকাত গ্রেপ্তার হয়। তবে কোন জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫