Skip to content

শেষ ষোলোয় ফেদেরার-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক ॥

সহজ জয় দিয়ে উইম্বলডনের শেষ ষোলোয় উঠেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও সার্বিয়ার নোভাক জোকোভিচ। তৃতীয় বাছাই ফেদেরার প্রথম সেট জয়ে কিছুটা বেগ পেলেও পরের দুই সেটে সহজেই জয় পেয়েছেন।

সেন্টার কোর্টে দিনের শেষ ম্যাচে মিসচা জেভেরেভকে ৭-৬ (৭-৩), ৬-৪, ৬-৪ গেমে হারান উইম্বলডনের সাতবারের চ্যাম্পিয়ন ফেদেরার। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে সুইস এই তারকা খেলবেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের বিপক্ষে।

এদিকে তৃতীয় রাউন্ডের ম্যাচে লাটভিয়ার আর্নেস্টস গুলবিসকে ৬-৪, ৬-১, ৭-৬ গেমে উড়িয়ে দেন ১২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। চতুর্থ রাউন্ডে ফ্রান্সের আদ্রিয়ুঁ মানারিনুর বিপক্ষে খেলবেন তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫