Skip to content

নাটোরে পেয়ারা পাল্পিং শুরু করেছে প্রাণ

স্টাফ রিপোর্টার ॥ পেয়ারা থেকে খাদ্যপণ্য প্রস্তুত করতে নাটোরের ফ্যাক্টরিতে পেয়ারা পাল্পিং শুরু করেছে বাংলাদেশের সর্ববৃহৎ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।

২ হাজার মেট্রিক টন পেয়ারা সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে গত মাস থেকে পেয়ারা পাল্পিং শুরু হয়েছে। পেয়ারা প্রাপ্তি সাপেক্ষে আগামী মাস পর্যন্ত পেয়ারা সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানান প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা।

পেয়ারা থেকে প্রাপ্ত পাল্প দিয়ে পেয়ারার জুস, মিক্সড ফ্রুট জ্যাম-জেলি প্রভৃতি প্রস্তুত করা হয়। বহির্বিশ্বে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং এসব পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় বলে তিনি জানান।

তিনি আরো জানান, প্রাণের নাটোর ফ্যাক্টরিতে প্রায় সারাবছর বিভিন্ন ফলমূলের পাল্পিং কার্যক্রম অব্যাহত থাকে। ফলে ফ্যাক্টরিতে শ্রমিকদের সারাবছর কাজ করার সুযোগ থাকে। এখানে প্রায় পাঁচ হাজার শ্রমিকের কর্মসংস্থান ঘটেছে, এদের বেশির ভাগই মহিলা।

আমের মৌসুমে আরো অতিরিক্ত প্রায় পাঁচ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয় এ ফ্যাক্টরিতে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতি বেগবান করতে ব্যাপক অবদান রেখে চলছে প্রাণ।

উল্লেখ্য, বাংলাদেশের সর্ববৃহৎ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান হিসেবে প্রাণ এর অধীনে প্রায় ৭৮ হাজার চুক্তিবদ্ধ কৃষক রয়েছে। প্রাণ প্রতিবছর চুক্তিভিত্তিক প্রান্তিক কৃষক এবং সরবরাহকারীদের কাছে থেকে বিপুল পরিমাণ কৃষিপণ্য যেমন আম, চাল, ডাল, বাদাম, টমেটো, দুধ, পেয়ারা, জলপাই, মরিচ ও হলুদ প্রভৃতি সংগ্রহ করে থাকে। প্রাণ পণ্য বর্তমানে বিশ্বের ৯৪টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫