Skip to content

হাসপাতাল ছাড়ছেন হেফাজত আমির

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর পুরান ঢাকায় আজগর আলী হাসপাতালে ভর্তি হেফাজতে ইসলামের আমির ও দারুল উলম মইনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছেন।

আজ সোমবার হাসপাতাল ছেড়ে তিনি চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় চলে যাবেন। বেলা ১২ টায় তিনি বেসরকারি একটি হেলিকপ্টারে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন।

সোমবার সকাল পৌনে ১১ টার দিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী শীর্ষ নিউজকে এ তথ্য জানিয়েছেন।

ইসলামাবাদী বলেন, হুজুর (আহমদ শফী) এখন আগের চেয়ে অনেক ভালো। তিনি কথা বলতে পারেন। আজ বেলা ১২ টায় একটি হেলিকপ্টারে করে ঢাকা থেকে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় চলে যাবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫