Skip to content

ভারতে অনলাইন দোকানে ৯ রুপি দরে পিয়াজ

কলকাতা প্রতিনিধি ॥ ভারতে পিয়াজের ঝাঁঝে চোখের পানি সামলাতে পারছে না ছাপোষা গেরস্থ। বাজারে পিয়াজের দাম ৮০ রুপির আশপাশে ঘোরাঘুরি করলেও, ইন্টারনেটে সেই পিয়াজই মিলছে মাত্র ৯ টাকায়? গত বৃহস্পতিবার নেট দোকান খোলামাত্রই বিকিয়ে গিয়েছে সেই পসরা? মার্কিন অনলাইন শপিং সংস্থা গ্রুপঅনের ভারতীয় শাখা গ্রুপঅন ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এই অভিনব ব্যাপার? হরেক রকম দেশি বিলেতি ব্র্যান্ডেড পোশাক, জুতা, কলম, ইলেকট্রনিক জিনিসের সঙ্গেই দেদার বিক্রি হচ্ছে পিয়াজ? অফার শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ‘সোল্ড আউট’ হয়ে গিয়েছে একমাত্র পিয়াজের কাউন্টারটাই? বৃহস্পতিবার থেকে টানা ৭দিন তাদের ওয়েবসাইট মারফত ৯ রুপি কিলো দরে পিয়াজ বিক্রি চালু করেছে এই শপিং ওয়েবসাইট? কলকাতাসহ দেশের ৭৮টি শহরে পিয়াজ সরবরাহের জন্য দিল্ল্লির এক পাইকারি বিক্রেতার সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি? প্রতিদিন ৩,০০০ কিলোগ্রাম করে পিয়াজ তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে? রোজ বেলা ১টা থেকে এই বিক্রি শুরু হচ্ছে এবং সব পিয়াজ বিক্রি না হওয়া পর্যন্ত তা চালু থাকছে? অনলাইনে কেনার পরে ক্রেতার বাড়িতে ১০ দিনের মধ্যে পৌঁছে যাবে পিয়াজের ঝুলি? পিয়াজকে জলীয় বাষ্পমুক্ত রাখতে বিশেষ পদ্ধতিতে প্যাক করে কুরিয়ার সংস্থার মাধ্যমে ক্রেতাদের কাছে তা পাঠানো হবে? একজন ক্রেতা সর্বাধিক মাত্র ১ কিলোগ্রাম পিয়াজ কিনতে পারবেন? তবে ৯ রুপি দিয়ে কিনলেও রান্নাঘর পর্যন্ত সেই ‘অনলাইন পিয়াজ’ নিয়ে আসতে আরও ৫০ টাকা কুরিয়ার খরচ দিতে হবে ক্রেতাকে? আর তা না হলে ওই সংস্থার অনলাইন স্টোর থেকে ন্যূনতম ৫০০ টাকার জিনিস কিনতে হবে? ভারতে গ্রুপঅনের সিইও অঙ্কুর ওয়ারিকু বলেন, এটি একটি অত্যন্ত সহজ চুক্তি? বর্তমান পরিস্থিতিতে পিয়াজের দাম যখন আকাশছোঁয়া তখন কিলোপ্রতি মাত্র ৯ রুপিতে পিয়াজ দিচ্ছি? ক্রেতাদের বাড়িতে পিয়াজ পৌঁছে দেওয়া হবে? ক্রিতাদের কাছে বিক্রি হয়ে যাওয়া পিয়াজ পৌছে দেয়ার জন্য বিভিন্ন পরিবহন সংস্থার সঙ্গে চুক্তি করেছে গ্রুপঅন? গ্রুপঅনের রেজিস্টার্ড ব্যবহারকারীরাই এ সুবিধা পাবেন? বৃহস্পতিবার বেলা ১টায় এই অফার শুরু হওয়ার ৪৫ মিনিটের মধ্যে ৪৯১ জন ক্রেতা পিয়াজ কেনেন? সংস্থাটির আশা কুড়ি হাজারের বেশি ক্রেতা এ অফারের সুবিধা নেবেন?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫