বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় বিশ্বের দেশগুলোকে নেতৃত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন একাত্তর টেলিভিশনের পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা। বিটিভির ‘সম্ভাবনার বাংলাদেশ’অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সম্প্রতি জলবায়ু ইস্যুতে আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে তিনি পশ্চিমা ও উন্নত দেশগুলোকে যেভাবে আঘাত করে কথা বলছেন তাতেই প্রমাণ হয় তিনি তৃতীয় বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা কিন্তু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ভূমিকার কারণে। তাই নির্বাচনী অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন বাস্তবায়নে তিনি নিজেই দায়িত্ব নিয়েছেন।
সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আমাদের দেশে প্রধানমন্ত্রী কোন একটা কথা বলার পর আমলাতান্ত্রিক জটিলতায় নিচ পর্যন্ত যেতে অনেক সময় লাগে। সেটা তিনি জানতেন বলেই ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে তিনি নিজেই দায়িত্ব নিয়েছেন। ডিজিটালের মাধ্যমে কিভাবে দেশের উন্নতি করা যায় সেটাই তিনি কওে দেখাচ্ছেন।
তিনি আরও বলেন, এর ফলে আমাদের দেশের অনেক মহিলা, তরুণী এমনকি বিধবা তারা এখন আয়ের পথ খুলতে পেরেছে একটা ডিজিটাল সেন্টার করে। এছাড়াও গাজীপুরে যে হাইটেক পার্ক হওয়ার কথা রয়েছে সেটা যদি হয়ে যায় তাহলে আমি মনে করি আমরা একটা বড় জায়গায় চলে যাবো। পাশাপাশি আমরা যদি বঙ্গবন্ধু স্যাটেলাইটি যদি করতে পারি তাহলে আমরা আরও এগিয়ে যাবো।
তিনি বলেন, আমাদের দেশে ৪৭ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করতো। সেটা এন নেমে এসেছে ২৩ শতাংশে। এমতাবস্থায় বোঝা যায় যে, আমরা কত বড় আকারে উন্নতি করতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে কয়েকটি কারণে।
প্রথমত, সরকার যে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে সাধারণ মানুষের কাছে আসতে পেরেছে। দ্বিতীয়, মানুষকে কাজ দেওয়া এবং মানুষের আয়ের পথ বৃদ্ধি করার কারণে। এখন প্রতিটা ক্ষেত্রেই কিন্ত দৃশ্যমান। আর এটা সম্ভব হয়েছে রাজনৈতিক অঙ্গিকার ছিল, পাশাপাশি ব্যক্তিগত অঙ্গিকারও ছিল বলে। আমাদের সময়.কম
