Skip to content

মল্লিকার কাঙ্খিত ব্যাচেলর…

বিনোদন ডেস্ক ॥ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদির বয়স চলছে ৬২ বছর। তবু এই বয়সেও তাকেই সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর বলে আখ্যায়িত করেছেন বলিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী মল্লিকা শেরওয়াত।

সম্প্রতি উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে নেয়ার একটি টেলিভিশন রিয়েলিটি শোতে নাকি সাক্ষাৎকারে মল্লিকা এ কথা জানান।

জানা যায়, তার চোখে ভারতের সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর কে, এমন প্রশ্নের জবাবে মল্লিকা বলেন, ‘আমার মনে হয় সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর নরেন্দ্র মোদি। তিনি স্মার্ট এবং প্রগতিশীল। তাই আমার মতোই তাকেও অনেকে প্রায়ই ভুল বোঝে।

মল্লিকার এই কথা নরেন্দ্র মোদি শুনেছেন কিনা তা জানা জানা যায়নি। তবে ৩২ বছর বয়সী মল্লিকার ৬২ বছর বয়সী মোদির দিকে চোখ পড়ায় অনেকেরই ভুরু কুঁচকে উঠেছে।

শনিবার থেকে লাইফ ওকে নামে একটি চ্যানেলে ‘দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া’ নামে এই রিয়েলিটি শোটি দেখানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫