Skip to content

জন্মদিনে কাঁদলেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক ॥
গতকাল জন্মদিন ছিলো বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার। পঁয়ত্রিশে পা দিয়েছেন তিনি। এ উপলক্ষেই দিন কয়েকের জন্য বেড়াতে গিয়েছেন সপরিবারে। সুইমিং পুলের ধারে, ভাই ও মায়ের সঙ্গে দিব্যি পোজ দিয়ে ছবিও তুলে পোস্ট করছেন দেদার। হাঙরের সঙ্গে তার কীভাবে বন্ধুত্ব হল, তা-ও লিখেছেন রসিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির সঙ্গে ক্যাপশন লিখেছেন, হেসে খেলে দিন কাটছে মায়ের সঙ্গে। তা সত্ত্বেও মনের কোণ থেকে একটুকরো অন্ধকার কিছুতেই সরিয়ে দিতে পারছেন না তিনি।  যে বন্ধু ছোট্টবেলা থেকে সবসময়ে পাশে থেকেছেন, বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়েও দিয়েছেন সাহস ও মনোবল। প্রিয়াংকার মাথায় যখন মুকুট উঠেছে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীর, তখন তিনিই আনন্দে চিৎকার করে উঠেছেন! সব আনন্দই যেন অন্ধকারে শেষ হল! ২০০৫ সালে প্রিয়াংকা যখন ‘ব্লাফমাস্টার’ ছবির শুটিং করছেন, তখনই পেলেন সেই অবর্ণনীয় দুঃসংবাদ। মারণ-রোগ ক্যানসারে আক্রান্ত হয়েছেন তার বাবা। আট বছর মরণপণ যুদ্ধের পর ২০১৩ সালের ১০ জুলাই এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন তিনি। তাই জন্মদিনটা যতই হোক আলো-ঝলমলে, বাবার জন্যে প্রাণ কাঁদে প্রিয়াংকার। এ কারণেই এ দিনটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সঙ্গে সঙ্গে কেঁদেছেনও তিনি। মনে-মনে বাবার কণ্ঠস্বরেই শুনতে চেয়েছেন, হ্যাপি বার্থডে মাই ডিয়ার লিটল গার্ল!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫