Skip to content

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

বিশ্ববিদ্যালয় ডেস্ক ॥

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মারিয়া (২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এলিফ্যান্ট রোডের ২৫৪, ৯/এ “কনকর্ড টাওয়ার” নামের একটি বাসায় এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।

মৃত মারিয়ার বড় বোন মরিয়া জানান, তারা ওই ১৯ তলা বাসার ৯তলায় ভাড়া থাকে। মরিয়া ঢাবির ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী। সকাল ৬টার দিকে তার রুমে গিয়ে দেখা যায় সে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।

সঙ্গে সঙ্গে তাকে ঢামেকে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি বড় বোন মরিয়া।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫