Skip to content

কক্সবাজারে পাহাড় ধস, ২ শিশুসহ নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি ॥
কক্সবাজারের কলাতলী ও রামুতে দুইটি আলাদা পাহাড়ধসের ঘটনায় ২ শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো অনেকেই নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

অতিবৃষ্টির কারণে সোমবার দিবাগত রাত ২ টার দিকে শহরের কলাতলী লাইট হাউস এলাকায়  এবং রাত ৩টার দিকে রামুর চেইন্দায় পাহাড় ধসের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় মাটি খুঁড়ে হতাহতদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহতরা হলেন, কলাতলীর মোহাম্মাদ শাহেদ (১৮) ও সাদ্দাম (২৮) এবং রামুর দুই ভাই-বোন শিশু জিহান (৭) ও সায়মা (৫)। তাদের আহত বাবা-মাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রামুর চেইন্দা এলাকায় পাহাড় ধসের ঘটনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সায়মা ও জিহান নামের দুই শিশুর মৃত্যু হয়। অন্যদিকে মাটিচাপা পড়া অবস্থায় তাদের বাবা জিয়াউর রহমান (৩৫) ও মা আনার কলিকে (২৯) জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

অতিবৃষ্টির কারণে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে মর্মে দুই দিন ধরে সতর্কতা জারি করে মাইকিং করে আসছে জেলা প্রশাসন। তারপরও অধিকাংশ ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বাসিন্দাদের সরানো যায়নি।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের বিভিন্ন এলাকায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কক্সবাজারের আবহাওয়া অফিস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫