Skip to content

শিবগঞ্জে গুলিতে স্বেচ্ছাসেবকলীগ সম্পাদকসহ আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রোববার রাতে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ও তার সহযোগী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন-নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা গ্রামের এবাদত আলীর ছেলে আব্দুস সালাম।তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগী ঝিল্লিপাড়ার মৃত এসলাম ঝিল্লির ছেলে শফিকুল ইসলাম।
শিবগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে সালাম ও শফিকুল শিবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তারা জোড়া বকুলতলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
এসময় সালাম গুরতর আহত এবং তার সহযোগী শফিকুল সামান্য আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান সেখানে সালামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং শফিকুলকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কে এবং কি কারণে সালাম ও শফিকুলকে গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫