Skip to content

বৃহস্পতিবার কমে যাবে বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥
তিন দিন ধরে প্রায় সারা দিনই দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা আর যানজটে নাকাল রাজধানীবাসী। তবে একটি সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের তথ্য, কাল বৃহস্পতিবার বৃষ্টি কমে যেতে পারে। এর লক্ষণ দেখা যেতে পারে আজ বুধবার দুপুরের পর থেকে।

এদিকে আজ সকাল থেকে দেশের সমুদ্র বন্দরগুলো থেকে তিন নম্বর সতর্কতা সংকেত সরিয়ে নিতে বলা হয়েছে। গত ১৮ জুলাই থেকে এই সংকেত দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর। তিন নম্বরের বদলে এখন শুধু নৌবন্দরগুলোতে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার। এ ছাড়া গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে—৭৮ মিলিমিটার। এ ছাড়া যশোরে ৭৬, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে ১৬, সিলেটে ১২, রাজশাহীতে ৪২, রংপুরে ২৭, বরিশালে ৬৪ ও খুলনায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫